আজ মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ‘অপারেশন অব ভিক্টরি’ হামলা

কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ‘অপারেশন অব ভিক্টরি’ হামলা

কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ‘অপারেশন অব ভিক্টরি’ হামলা

পল্লী জনপদ ডেস্ক ॥

তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সোমবার ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে। একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের দিকে। কাতারের রাজধানী দোহা’য় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানে যে পরিমাণ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র সেই একই পরিমাণ বোমা ব্যবহার করেছে ইরানের সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স, টাইমস অব ইসরাইল, অ্যাক্সিওসের রিপোর্টে এসব কথা বলা হয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা বিভাগ কাতারের আল উদেইদ বিমানঘাঁটির প্রতি সম্ভাব্য হুমকি সম্পর্কে অবগত এবং তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। হামলার আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এক পশ্চিমা কূটনীতিক বলেন, বেলা দেড়টার পর থেকে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের একটি বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে।

উল্লেখ্য, কাতারে অবস্থিত এই আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। সেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে।

ইরানি মিডিয়া হামলার খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, ইরাক ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ‘অপারেশন অব ভিক্টরি’ চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলার পর ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আইন আল আসাদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে তেহরানে অস্ত্র তৈরির কারখানা এবং সামরিক ঘাঁটিগুলোর আশপাশে বসবাসকারী লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক্স অ্যাকাউন্টে ফারসি ও আরবি ভাষায় দেয়া পোস্টে এ নির্দেশ দেয় ইসরাইল।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon