আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
চাঁদপুরে মালবাহী জাহাজে ‘ডাকাতি’, ছয়জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মালবাহী জাহাজে ‘ডাকাতি’, ছয়জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মালবাহী জাহাজে ‘ডাকাতি’, ছয়জনের মরদেহ উদ্ধার

পল্লী জনপদ ডেস্ক ॥

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা মালবাহী জাহাজ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাহাজটিতে মরদেহের খবর পাওয়া যায়।

জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

জানা গেছে, জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon