আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

 

জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পল্লী জনপদ ডেস্ক॥

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ব্যক্তি স্বার্থে নয়, হাওর এলাকার সার্বিক উন্নয়নে তিনি সারা জীবন কাজ করেছেন।

আবদুল হামিদ বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে। সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এর আগে, রাষ্ট্রপ্রধান মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। তিনি শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon