আজ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

পল্লী জনপদ ডেস্ক ॥

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজধানীতে প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। এই প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। যেখানে বিভিন্ন বয়সের দৌড়বিদরা অংশগ্রহণ করেন।

এদিকে ম্যারাথনে অংশগ্রহণের বিষয়টি আসিফ মাহমুদের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্যদিকে ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা এই উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon