আজ মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
নতুন ভোটার হচ্ছেন প্রায় ৫০ লাখ, মৃত ভোটার ১৫ লাখ

নতুন ভোটার হচ্ছেন প্রায় ৫০ লাখ, মৃত ভোটার ১৫ লাখ

নতুন ভোটার হচ্ছেন প্রায় ৫০ লাখ, মৃত ভোটার ১৫ লাখ

পল্লী জনপদ ডেস্ক ॥

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বাদ পড়া ও নতুন প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি।

তিনি বলেন, ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। যা শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।

এ সময় নারী ভোটার প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়।

নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত জানিয়ে তিনি আরও বলেন, অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইসির এই সিনিয়র সচিব বলেন, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কিনা, এমনটা আমাদের জানা নেই। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।

ভোটারদের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। নতুন ভোটার ১ দশমিক ৪৫ হারে বেড়েছে এবং মোট বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এবার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon