আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের
পরকীয়া প্রেমিকসহ কারারক্ষীর স্ত্রী আটক

পরকীয়া প্রেমিকসহ কারারক্ষীর স্ত্রী আটক

 

পরকীয়া প্রেমিকসহ কারারক্ষীর স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক॥

পরকীয়া প্রেমিকসহ কারারক্ষীর স্ত্রী এক তরুনিকে আটক করেছে পুলিশ। আটককৃত তরুনি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল এলাকার প্রবাসী সালাম মাতুব্বরের মেয়ে এবং পরকীয়া প্রেমিক রাজন সিলেট মৌলভীবাজার এলাকার বাসিন্দা।

আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের বাসিন্দা নাসরিন বেগম বলেন, গত কয়েক বছর পূর্বে আমার ছেলে সাইফুল ইসলামের সাথে মেদাকুল গ্রামের প্রবাসি সালামের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। সাইফুল কারারক্ষী পদে চাকুরীর সুবাধে অন্যত্র থাকায় পুত্রবধূ তার বাবার বাড়িতেই থাকতো। বুধবার দুপুরে জানতে পারি পুত্রবধূ ও তার পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় মাদারীপুর সদর পুলিশ আটক করেছে। পরে পুত্রবধূর মা, তার মামা এবং আমি থানা থেকে তাকে মুক্ত করে নিয়ে আসি। বর্তমানে সে (পুত্রবধূ) তার বাবার বাড়িতে রয়েছে।

কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, জনৈক ব্যক্তি ফোনে স্ত্রীকে তার প্রেমিকসহ থানায় আটকের বিষয়টি জানিয়েছেন। পরে আমার মাকে সেখানে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হই। স্ত্রীর এমন অনৈতিক কর্মকান্ডে তাদের পরিবারকে এলাকায় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। আটককৃত তরুনির মা জানান, বুধবার সন্ধ্যায় মেয়েকে থানা থেকে নিয়ে এসেছি। এবিষয়ে সাংবাদিকদের বাড়াবাড়ি না করতে তিনি হুমকি প্রদান করেন।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরি জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় সদর পার্কের লেক থেকে তরুনিকে থানায় নিয়ে আসা হয়েছিলো। পরে পরিবারকে খবর দিয়ে তরুনিকে হস্তান্তর করা হয়েছে। তবে প্রেমিক রাজনকে আটকের বিষয়টি অস্বীকার করেন ওসি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon