আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

 

পিরোজপুর শহরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

নিজস্ব প্রতিবেদক ॥

পিরোজপুর-নাজিরপুর সড়কের বৈদ্যপাড়া মোড়ে শনিবার (১৮ মার্চ) ভোরে অগ্নিকান্ডে ৬টি দোকান আগুনে পুড়ে গেছে।

অগ্নিকান্ডে মোঃ নূরুল হকের ডিপার্টমেন্টাল স্টোর, রহমত বাবুর ওষুধের দোকান, জুলফিকার আলী খানের ওষুধের দোকান, কাদের মিয়ার আসবাবপত্রের দোকান, মোঃ আবু হোসেনের মোটরসাইকেলের গ্যারেজ এবং এ্যাড. আকরাম আলী মোল্লার ল-চেম্বার পুরে ভস্মীভূত হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান যে, অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা।

এদিকে, এ অগ্নিকান্ডের খবর শুনে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানরত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানের মালিকদের ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon