আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন
পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক ॥

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে তিনদিন ধরে ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সারা দেশের সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা।

তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে তৃতীয় দিনের মত বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, রতন চন্দ্র হালদার, মনিরুজ্জামান, জাকির হোসেন ও ফজলুর রহমানসহ অন্যান্য কর্মচারিবৃন্দ।

আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট ইতোমধ্যে সরকারের হাতে চলে এসেছে। কিন্তু গেজেট প্রকাশে গড়িমসি এবং এ সরকার বাস্তবায়ন করবে না বলে জানান জ্বালানি উপদেষ্টা। তখন থেকে ক্ষোভ প্রকাশ শুরু করেন সরকারি কর্মচারীরা। সরকার পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম বেতনটুকু যদি না দেয়, তাহলে কতদিন আর ধৈর্য ধারণ করবেন? তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। সরকার দাবি বাস্তবায়ন করলে সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন বলেও জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী ভুখা মিছিলের ঘোষণা দিয়েছে তারা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon