আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না’

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না’

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না’

পল্লী জনপদ ডেস্ক ॥

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।’

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘উনি তো চলে যাবেন- বলেননি। উনি বলেছেন যে, আমরা যে কাজ করছি, আমাদের ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের অর্পিত দায়িত্ব ছেড়ে তো যেতে পারব না।’

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা অবশ্যই আমাদের সঙ্গে থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’

সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজ এগিয়ে নিতে গেলে যেসব প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বড় পরিসরে আগামী নির্বাচন ও সুসজ্জিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার তা এগিয়ে নিতে আলোচনা করেছি।’

আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো কথা হয়েছে কি না, এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। তিনি বলেন, ‘এ ক্ষেত্রেও যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার অভ্যুত্থানের সপক্ষে, সকল শক্তির সমর্থনে এসেছে। আমরা তো স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব পূর্ব অভিজ্ঞতার দায়িত্বও না। আমাদের প্রতি পূর্ণ সমর্থন সবারই আছে।’

নির্বাচনের প্রতিবন্ধকতা কি চিহ্নিত করা হয়েছে, এ প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

দুপুর ২টার একটু পর বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে জানান।

সেসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি কিছু বলেননি।

এর কিছুক্ষণ পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়।

এর আগে এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন।

বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon