আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ

বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ

বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ

পল্লী জনপদ ডেস্ক ॥

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে ঘরে নিয়ে এলো আনন্দের বার্তা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মেতে ওঠে সবাই। ইতিমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে পবিত্র ঈদুল ফিতরের আবহ।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ঈদের শুভেচ্ছা জানানো শুরু হয়েছে। নতুন পোশাকে, বিশেষ করে শাড়ির নান্দনিক সাজে আর সুস্বাদু খাবারের আয়োজনে উৎসবের আমেজ দ্বিগুণ হয়। বছর ঘুরে আবারও এল খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশের মুসল্লিরা।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ কথা আমরা সবাই জানি। ঈদের সামাজিক অর্থ উৎসব আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনের ফিরে আসে খুশির ঈদ। প্রথমটি উদযাপিত হয় দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর। যাকে আমরা বলি ঈদ-উল-ফিতর বা রোজার ঈদ, আর অন্যটি আত্মত্যাগের কোরবানির ঈদ বা ঈদ-উল-আজহা। এই দুইটি ঈদই হলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশে ঈদের দিন দুইটি খুবই জাঁকজমকের সাথে উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

পৃথিবীর বিভিন্ন ধর্মে যে সব প্রধান ধর্মীয় উৎসব উদ্যাপিত হয় সেগুলির মধ্যে ঈদুল ফিতর হচ্ছে কনিষ্ঠতম। এ মহান পুণ্যময় দিবসের উদযাপন শুরু হয় আজ থেকে মাত্র ১৩৮০ সৌর বছর পূর্বে। ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.)-এর মদীনাতে হিজরত-এর অব্যবহিত পরেই ঈদুল ফিতর উৎসব পালন শুরু হয়।

হজরত আনাস (রাঃ) বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, নবী করিম (স.) মদীনা আগমন করে দেখলেন মদীনাবাসীগণ দুই দিবসে আনন্দ-উল্লাস করে থাকে। মহানবী (স.) জিজ্ঞাসা করলেন, এ দিবসদ্বয় কি? ওরা বলল, জাহেলী যুগ থেকেই এ দুটি দিবসে আনন্দ-উল্লাস করে থাকি। তখন রাসূলুল্লাহ (স.) বললেন, “আল্লাহ তোমাদেরকে উক্ত দিবসদ্বয়ের পরিবর্তে উত্তম দুটি দিবস দান করেছেন। দিবসদ্বয় হলো ঈদুল আযহার দিবস ও ঈদুল ফিৎরের দিবস।” (সুনান আবূ দাউদ, কিতাবুল ঈদায়ন)।

ইসলামের ধর্মীয় বিধান অনুসরণ করা হয় সাধারণত হিজরি বর্ষপঞ্জির চান্দ্র মাসের হিসাবে। চাঁদ দেখার খবরের সাথে সাথে রেডিও-টেলিভিশনে, ভিডিও, মোবাইলে বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করেন। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়।

আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি করে। ঈদ ধর্মীয় উৎসব হলেও এটি মূলত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সে হিসাবে ৩০ রোজা পালিত হবে। এর ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে আগামী শনিবার। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বৃহস্পতিবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon