আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
বরিশালের ঐতিহ্যবাহী একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

বরিশালের ঐতিহ্যবাহী একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

বরিশালের ঐতিহ্যবাহী একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী একে স্কুলের এডহক কমিটি সভাপতি হলেন আজিজুর রহমান মামুন। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান মামুন। তাছাড়া: পদাধিকারবলে প্রধান শিক্ষক’ সদস্য সচিব, আবুল কালাম অভিভাবক প্রতিনিধি ও মামুন হাওলাদারকে শিক্ষক সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

আজিজুর রহমান, এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি।

তিনি বলেন, একক প্রচেষ্টায় কোন কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বরিশাল নগরীর ঐতিহ্যবাহী একে স্কুলের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon