আজ বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশালে সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন

শামীম আহমেদ॥

গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও এক সাংবাদিক নিহত হওয়াসহ ২৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর, ২০২৩) বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেসক্লাব। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ এসোশিয়েশন, নিউজ এডিটরর্স, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া এসোশিয়েশন, বরিশাল তরুন সাংবাদিক ফোরামসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনা নিন্দনীয়। যারা এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও বেলায়েত বাবলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এটিএন বাংলা বরিশাল ব্যুরো হুমাউন কবির, এখন টেলিভিশন বরিশাল ব্যুরা প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, আযাদ আলাউদ্দিন, সাইফুর রহমান মিরনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon