আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
বরিশাল কারাগারে চালু হয়েছে জেন্টস পার্লার

বরিশাল কারাগারে চালু হয়েছে জেন্টস পার্লার

 

বরিশাল কারাগারে চালু হয়েছে জেন্টস পার্লার

নিজস্ব প্রতিবেদক ॥

অপরাধীদের সংশোধন ও পুনর্বাসন প্রকল্পে ২০জন প্রশিক্ষণার্থী নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে শুরু হয়েছে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র। আনুষ্ঠানিকভাবে পার্লারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

অপরাধী সংশোধনে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক জনকণ্ঠকে বলেন, জেন্টস পার্লারে প্রশিক্ষণ নিয়ে কারাবন্দীরা নিজেদের কর্মদক্ষতা অর্জন করতে পারবেন। তারা যখন স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তখন এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন। এতে করে সমাজে অপরাধের মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রত্না রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সনাকের জেলা সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।

সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, জেন্টস পার্লারে কাজে দক্ষ কামাল ও রাসেলকে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করে কারাবন্দীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেন্টস পার্লারটি যেমন কারাভ্যন্তরের জন্য জরুরী, তেমনি এর মাধ্যমে কাজ শিখে কর্মসংস্থানেরও সুযোগ পাবে অনেকে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon