আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী
বাউফলের সন্তান পুলিশ সদস্যের রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রহস্যজনক’ মৃত্যু

বাউফলের সন্তান পুলিশ সদস্যের রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রহস্যজনক’ মৃত্যু

বাউফলের সন্তান পুলিশ সদস্যের রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রহস্যজনক’ মৃত্যু

পল্লী জনপদ ডেস্ক ॥

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার একটি ভবন থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।

নিহত হুমায়ুন দয়াগঞ্জে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।

সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, হুমায়ুন দয়াগঞ্জের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ওই ভবনের নিচ তলায় গেটের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আমরা তাকে পাই। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি কামরুজ্জামান তালুকদার।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon