আজ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা
বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী, তিনজনকে পিটিয়ে আহত

বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী, তিনজনকে পিটিয়ে আহত

 

বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী, তিনজনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক ॥

বালু ব্যবসায়ীর কাছ থেকে দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার আগরপুরের ব্রাক্ষ্মনদিয়া গ্রামের বালু ব্যবসায়ী রুবেল বেপারী, তার চাচাতো ভাই মজিবর বেপারী ও ড্রেজার শ্রমিক সোহেল বেপারী।

হাসপাতালে চিকিৎসাধীন আহত রুবেল বেপারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত এলাকায় তিনি ড্রেজার দিয়ে বৈধভাবে বালুর ব্যবসা করে আসছেন। বালু ব্যবসার করতে হলে অতি সম্প্রতি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে একই এলাকার জাতীয় পার্টির নেতা রাব্বি ও তার সহযোগীরা।

রুবেল অভিযোগ করে আরও বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় তার (রুবেল) বালুর ড্রেজার বন্ধ করে দেয় রাব্বি। এনিয়ে মঙ্গলবার সকালে আগরপুর বাজারে বসে কথা কাটাকাটির একপর্যায়ে তার উপর হামলা চায় রাব্বি ও তার সহযোগী মনির হাওলাদার, হাসান, রফিকসহ অন্যান্যরা। হামলায় তিনিসহ আরও দুইজন আহত হয়। আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত চন্দ্র শীল জানান, এ ঘটনায় রুবেল বেপারী নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon