আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মজয়ন্তী উদযাপিত

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মজয়ন্তী উদযাপিত

 

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মজয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক॥

নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত গণমানুষের নেতা অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়েছে।

জন্মজয়ন্তী উৎসব উপলক্ষ্যে যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মস্থান জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয়। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের আয়োজনে রবিবার সন্ধ্যায় জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক মোক্তার হোসেন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোতোষ সরকারের সঞ্চালনায় ইতিহাসের আলোকে যোগেন্দ্রনাথ মন্ডলের জীবনীর উপর স্মৃতিচারণ করেন পরিষদের তথ্য ও গবেষনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার। বক্তব্য রাখেন, সরকারী শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দ্বীনেশ জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক শ্যামল জয়ধর, প্রবীণ ব্যক্তিত্ব মন্টু মন্ডল প্রমুখ। সবশেষে রাতভর বাউল গান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon