আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
মিটফোর্ডের ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ : চরমোনাই পীর

মিটফোর্ডের ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ : চরমোনাই পীর

মিটফোর্ডের ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ : চরমোনাই পীর

পল্লী জনপদ ডেস্ক ॥

মিটফোর্ড এলাকায় সম্প্রতি সংঘটিত নির্মম হত্যাকাণ্ডকে ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার মাধ্যমে আবারও জাতির সামনে পরিষ্কার হয়েছে—কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত।

চরমোনাই পীর বলেন, আজকে বাংলাদেশের ভিতরে মিটফোর্ডে যে আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা ঘটেছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এটা এখন জাতির কাছে পরিষ্কার।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে সরকার গঠন হয়েছিল, সেই বাস্তবতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা কল্পনাও করা যায় না। যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তারা যেন কোনোভাবে চাঁদার জন্য এদেশে দৌরাত্ম্য চালাতে না পারে—সেজন্য সরকার এবং প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, যদি এ বিষয়ে সরকার, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যারা দায়িত্ব পালন করছেন—তারা যদি নতজানু থাকেন এবং কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তবে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা এখনও বুঝে উঠতে পারছি না তাদের দুর্বলতার উৎস কোথায়।

চরমোনাই পীর এসময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ৫ আগস্টের পর দেশের সিংহভাগ মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে ছিল। এখনও দেশের জনগণ নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে। কিন্তু তারপরও কেন চাঁদাবাজদের এমন তাণ্ডব চলবে, কেন একজন মানুষকে নির্মমভাবে পাথর দিয়ে প্রস্তরযুগের কায়দায় হত্যা করা হবে—তা আমাদের জাতিকে দেখতে হবে?

তিনি আরও বলেন, এই বর্বরতা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা বলব—এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে যেই দলের নাম বারবার আসছে, সেই দলের কেন্দ্রীয় নেতাদের বলব, আপনারা তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এখনই নিজেদের দায়িত্বশীলতা প্রমাণ করুন।

চরমোনাই পীরের এই বক্তব্যের মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে যে, দেশে সাম্প্রতিক সহিংসতা এবং অরাজকতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশও কঠোর অবস্থান নিচ্ছে এবং দোষীদের বিচার দাবি করছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon