আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
রুশ নারীদের প্রত্যেককে ৮টি করে সন্তান নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন

রুশ নারীদের প্রত্যেককে ৮টি করে সন্তান নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন

রুশ নারীদের প্রত্যেককে ৮টি করে সন্তান নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন

পল্লী জনপদ ডেস্ক॥

নিজ দেশের নারীদের প্রত্যেককে ৮ কিংবা তারও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বড় পরিবারের প্রথাও ফিরিয়ে আনতে বলেছেন তিনি। মঙ্গলবার মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিওবার্তায় পুতিন এ আহ্বান জানান। খবর ইনডিপেনডেন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না। তখন থেকেই দেশটিতে জন্মহার কম। তার মধ্যেই ইউক্রেন যুদ্ধে সামরিক-বেসামরিক মিলিয়ে প্রায় ৩ লাখ রুশ নাগরিক হতাহত হয়েছেন। এ কারণেই বেশি সন্তান নেওয়ার কথা বলছেন পুতিন।

পুতিন বলেন, আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে জনসংখ্যা বাড়ানো। রুশপ্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন, পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪-৫ কিংবা তার বেশি সন্তান নেওয়ার বিষয়টি। তবে আমাদের দাদা-দাদিরা ৭-৮টা করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া ও বড় পরিবার যেন আবার প্রথায় পরিণত হয়।

বিশেষ এই কনফারেন্স পরিচালনা করেন রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। এতে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তবে এই অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে হতাহতের ব্যাপারে সরাসরি কিছু বলেননি পুতিন।

সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, সবাইকে ৮ সন্তান নিতে বললেও, এখন পর্যন্ত পুতিনের নিজের সন্তানই মাত্র দুজন। তবে এ দুজনের অগোচরেও কয়েকজন সন্তান থাকতে পারে তার। সূত্র : যুগান্তর

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon