আজ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
লালমোহনে চিত্রা হরিণ উদ্ধার

লালমোহনে চিত্রা হরিণ উদ্ধার

 

লালমোহনে চিত্রা হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের কর্মীরা। সকাল ১০ টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের চটলা বাজার এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। ৩ থেকে ৪ বছর বয়সের পুরুষ হরিণটির ওজন প্রায় ২২ কেজি।

লালমোহনের পার্শবর্তী ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে জোয়ারের পানিতে ভেসে হরিণটি লোকালয়ে চলে আসে। পরে দুপুরে তজুমদ্দিন-শশিগঞ্জ বিটের আওতায় চর উড়িল কেওরা বনে হরিণটি অবমুক্ত করা হয়।

বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা অসিম কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হরিণটি স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে বন বিভাগকে খবর দেয়। আমরা গিয়ে হরিণটি উদ্ধার করে চর উড়িলের গহীণ কেওরা বনে অবমুক্ত করি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon