আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আদালতের আদেশে আসলে কী বলা হয়েছে? জাতীয় পার্টি-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল এবার দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর এবার শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না জব্দ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ৮১ বছর বয়সী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বড় ভূমিকম্প ঝুঁকিতে দেশ, দুইদিনে চারবার, রেড জোনে সিলেট  এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল, বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে
শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

পল্লী জনপদ ডেস্ক॥

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান যে- কীভাবে জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কীভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার।’

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোন ঘটনা নয়, বরং তাঁর প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিমুরের প্রধানমন্ত্রী এ সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন। পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon