November 21, 2026, 7:40 am

Logo
শিরোনামঃ
ঘূর্ণিঝড় আকভান : সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বিপাকে জনজীবন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৫ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে টাকা গণনা ১৫শ বছর ধরে বেঁচে আছে রাসূল (স.)’র সাক্ষাৎপ্রাপ্ত একমাত্র ঐতিহাসিক ‘সাহাবী গাছ’ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’ আজও আলোর মুখ দেখেনি, জনমনে ক্ষোভ কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা এবার জামায়াত-এনসিপির ঐক্যে ফাটল! এনসিপি নেতাদের পদত্যাগে বার্তা স্পষ্ট আজ “ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”
ঘূর্ণিঝড় আকভান : সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বিপাকে জনজীবন

ঘূর্ণিঝড় আকভান : সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বিপাকে জনজীবন

ঘূর্ণিঝড় আকভান : সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বিপাকে জনজীবন

পল্লী জনপদ ডেস্ক :

শনিবার (২১ নভেম্বর ২০২৬) ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও, এর প্রভাবে সারাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা কয়েক দিনের এই অকাল বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এবং স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।

টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা। বিশেষ করে গত বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে মেঘনা উপকূলীয় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। একই সঙ্গে মাঠে থাকা পাকা আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

​সরেজমিনে দেখা গেছে, টানা তিন দিনের বৃষ্টির কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। কাজ না পেয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। উপকূল ও মেঘনার পাড়ের কৃষকদের মতে, এমন বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত চারদিনের বৃষ্টিতে শীতকালীন ফসল ও আমন ধানের ক্ষতির আশংকা করা হচ্ছে। বুধবার থেকে শুরু হওয়ায় এই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নিম্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে। সবচেয়ে দুর্ভোগের মধ্যে রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে কৃষকরা জানায়, যদি এভাবে আরো কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে শীতকালীন ফসলের পাশাপাশি আমন ধানের ক্ষতি হবে। বেশিরভাগ ফসলের মাঠে ধান পাঁকছে। আবার অনেক জায়গায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘আকভান’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও প্রবল বেগে বৃষ্টি ঝরতে থাকে। নভেম্বরের শেষভাগে হঠাৎ এমন বৃষ্টিতে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। ভোগান্তিতে পড়েন কর্মব্যস্ত মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও পাঁচ বিভাগে থাকতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

আকভানের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। যা শনিবারেও অব্যাহত রয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে নগরীসহ আশপাশের এলাকা। বৃষ্টির কারণে সকাল থেকেই নগরীর রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হননি।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপকূলেও। দ্বীপ উপকূল মনপুরায় প্রবলবেগে বর্ষণ শুরু হওয়ায় প্রবল শীত অনুভূত হচ্ছে। এদিকে বৈরী পরিবেশের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় লঞ্চ যাত্রী ও শ্রমজীবীদের। ২০ টাকার রিকশা ভাড়া দিতে হয়েছে ৫০ থেকে ১০০ টাকা।

সমুদ্র উত্তাল হয়ে ওঠায় মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। একই সঙ্গে মেঘলা আবহাওয়ায় চাতালে মাছ শুকানোর কাজও প্রায় বন্ধ। এতে করে বিপাকে পড়েছেন সুন্দরবন সংলগ্ন দুবলার চরের শুঁটকি ব্যবসায়ী ও সমুদ্রগামী জেলেরা। এমন পরিস্থিতিতে প্রায় ১০ হাজার জেলের জীবিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া সম্ভব হচ্ছে না। মাছ ধরা বন্ধ থাকায় যেমন আয় হচ্ছে না, তেমনি রোদ না থাকায় মাছ শুকানোর কাজও এগোচ্ছে না।

ফটোকার্ড বানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2026 dailypollijanapad.com
Developed By

Barishal Host