আজ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি : মাওলানা আবদুল জব্বার আওয়ামী ভোটারদের ফুটবল খেলতে হবে : ইঞ্জিনিয়ার সোবহান তারেক রহমান বরিশাল আসছেন ৪ ফেব্রুয়ারি ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাংচুর, আহত-৩ পবিত্র লাইলাতুল বরাতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত
তারেক রহমান বরিশাল আসছেন ৪ ফেব্রুয়ারি

তারেক রহমান বরিশাল আসছেন ৪ ফেব্রুয়ারি

তারেক রহমান বরিশাল আসছেন ৪ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে আসছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে তারেক রহমানের রাজনৈতিক সফরের শিডিউল যিনি করেন তিনি ফোন করে আমাকে জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। আর এটিই চূড়ান্ত তারিখ। ওইদিন (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন।
বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগ এবং মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতৃবৃন্দদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও তিনি (শিরিন) উল্লেখ করেছেন।

এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। সেই তারিখ একদিন পিছিয়ে ২৭ তারিখ নেওয়া হয়। তবে সেই তারিখও পেছানো হয়। সবশেষ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বরিশাল সফরের নতুন তারিখ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। তার এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon