আজ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাংচুর, আহত-৩

ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাংচুর, আহত-৩

ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাংচুর, আহত-৩

মোঃ মালেক হোসেন, দশমিনা ॥

পটুয়াখালীর দশমিনায় বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে। হামলার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে৷

এ ঘটনায় হাসান মামুনের অনুসারী তিন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হল- রাকিবুল ইসলাম জুয়েল, রফিক ও রিফাত। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এসময় বেশ কিছু চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পটুয়াখালী-৩ আসন। আতঙ্ক বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে।

এবিষয়ে দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে৷ এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপও অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon