আজ রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বরিশালে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

বরিশালে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

 

বরিশালে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক ॥

দেশের বিভিন্ন এলাকার কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে শনিবার (১১ মার্চ) সকালে মিলন মেলায় পরিনত হয়েছিলো জেলার গৌরনদী উপজেলার সরিকল এলাকার কবিতা পার্ক। কবিতার ছোটকাগজ অরুণিম-এর আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব উপলক্ষ্যে এ মিলন মেলা বসেছিলো।

বেলা এগারোটার দিকে অনুষ্ঠানের উদ্বোধণ করেন সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা। কবি স্নিগ্ধ নীলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন শিক্ষাবিদ সৌহার্দ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কবি মালেকা ফেরদৌস, লিমা ইসলাম, লোকসাহিত্য গভেষক কবি মুহাম্মদ আল-আমিন বাকলাই, সফিক আমিন ও জাহাঙ্গীর হোসেন মানিক।

দ্বিতীয়ার্ধে কবিতার ছোট কাগজ অরুণিমের সম্পাদক কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন কবি ও সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ। প্রধান আলোচক ছিলেন মুক্তবুলি ম্যাগাজিনের সম্পাদক আযাদ আলাউদ্দিন। কবি শেখ খলিলুর রহমান ও মাহবুব রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি স.ম রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। শেষে তিনটি বইয়ের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon