আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি : মাওলানা আবদুল জব্বার
বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর

বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর

বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর

দশমিনা প্রতিনিধি ॥

ডাকসুর সাবেক ভিপি গনঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতিকের প্রার্থি নুরুল হক নূর বলেছেন আপনারা আগামী ১২ তারিখ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন। দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ভিপি নূর আরো বলেন, জনাব তারেক রহমান আমাকে বলেছিলেন আপনি ট্রাক নিয়ে বিজয়ী হতে পারবেন? আমি তাকে বলেছিলাম লিডার আপনি যদি ওখানে (পটুয়াখালী-৩) অন্য কাউকে ধানের শীষ প্রতিক না দেন তাহলে আপনার ইশারাতেই ওই জনপদের মানুষ দলমত নির্বিশেষে তারা তাদের সন্তানকে ভোট দিয়ে এমপি বানাবেন তখন তারেক রহমান মুচকি হাসি দিয়েছিলেন, ভিপি নূর বলেন সেদিন যে আত্মবিশ্বাস নিয়ে তাকে বলেছিলাম আপনারা তার মর্যাদা রাখবেন। ভিপি নূর আরো বলেন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং বিজয়ের মিষ্টি খেতে খেতে বাড়ি ফিরবেন।

দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের আহবায়ব আবুল বশার এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা মন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, দশমিনা গনঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon