আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

পল্লী জনপদ ডেস্ক ॥

নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় সারাদেশের হাজার হাজার সাংবাদিক মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু নির্বাচনকালীন দায়িত্বের কারণে অনেক সাংবাদিক নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন, যা একজন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

বিএমএসএফ নেতৃবৃন্দ স্মারকলিপিতে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থায় ভোট প্রদানের সুযোগ যেমন পোস্টাল ব্যালট, অগ্রিম ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থার দাবি জানান এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ও সুস্পষ্ট উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএমএসএফ নেতারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন। অথচ সেই সাংবাদিকরাই যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। আমরা আশা করি নির্বাচন কমিশন সাংবাদিক সমাজের এই যৌক্তিক দাবি বিবেচনায় নেবে।”

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon