November 25, 2026, 2:55 am

Logo
শিরোনামঃ
শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিবের শোকপ্রকাশ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য ঢেঁকি চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিলের তারিখ পরিবর্তন, শুক্রবার শুরু ঘূর্ণিঝড় আকভান : সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা, বিপাকে জনজীবন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৫ শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে টাকা গণনা ১৫শ বছর ধরে বেঁচে আছে রাসূল (স.)’র সাক্ষাৎপ্রাপ্ত একমাত্র ঐতিহাসিক ‘সাহাবী গাছ’ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’ আজও আলোর মুখ দেখেনি, জনমনে ক্ষোভ কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’
শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিবের শোকপ্রকাশ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিবের শোকপ্রকাশ

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিবের শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক ॥

বিশিষ্ট আলেমে দ্বীন, বরিশাল কালুশাহ্ সড়ক জামে মসজিদের ইমাম ও খতিব, বরিশাল মহানগর ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান নূরানী রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৫টা ২০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শালুকা মরহুম আলহাজ্ব হাকিম মাওলানা মোঃ মুজাফার হোসেন ও মরহুম মৌলভী মোশারফ হোসেন কমপ্লেক্স’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব হাকিম ভি. ডাঃ মাওলানা মোঃ মাছুম বিল্লাহ।

তিনি শোকবার্তায় বলেন মাওলানা মনিরুজ্জামান নূরানী ছিলেন আমার খুব কাছের বন্ধু ও স্বজন। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, নিবেদিতপ্রাণ দাঈ, কুরআন-সুন্নাহর খেদমতে আত্মনিয়োগকারী একজন সম্মানিত ইসলামি ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের খেদমত, ইসলামী শিক্ষা বিস্তার, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের ঈমান-আমল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে বরিশালবাসী একজন অভিভাবকসুলভ আলেমকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা তাঁর যাবতীয় ইবাদত-বন্দেগি ও দ্বীনি খেদমত কবুল করুন, জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। কবরের জীবনকে তাঁর জন্য প্রশস্ত, শান্তিময় ও নূরময় করে দিন এবং হাশরের ময়দানে তাঁকে নেককার ও আবরার বান্দাদের সঙ্গে সমবেত করুন।

এছাড়া তিনি আরো বলেন, মনিরুজ্জামান নূরানী পার্থিব জীবনের সফর শেষ করে তিনি এখন আখিরাতের অনন্ত জীবনের পথে যাত্রা করেছেন। মহান আল্লাহ তাঁর প্রতিটি মঞ্জিল সহজ করে দিন এবং নিজ রহমতের চাদরে তাঁকে আচ্ছাদিত করুন। তাঁর ইলম, আমল ও দ্বীনি খেদমতকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন এবং তাঁর মাধ্যমে যারা উপকৃত হয়েছেন, তাদের দোয়াকে তাঁর নাজাতের উসিলা বানিয়ে দিন।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, মুসল্লী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট তাদের জন্য সবরে জামিল কামনা করেন। একই সঙ্গে মরহুমের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

ফটোকার্ড বানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2026 dailypollijanapad.com
Developed By

Barishal Host