আজ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

 

দুবাইতে আগৈলঝাড়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক॥

দুবাইতে কর্মরত অবস্থায় শফিক হাওলাদার (৩০) নামের এক বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শফিক বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার শাহে আলম হাওলাদারের ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম রাসেল জানান, গত ১৫ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে দুবাইতে পারি জমায় শফিক। সে (শফিক) দুবাইয়ের রাস আল খাইমাহ’তে আল ব্রাজিল তুরুতিয়া নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার দুপুরে কাজের সময় ভাইভ্রেটর মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার (শফিক) মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের একটি অবুঝ সন্তান, মাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। নিহত প্রবাসী শফিকের মরদেহ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon