আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে স্কুল ভবন

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে স্কুল ভবন

 

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকিতে স্কুল ভবন

নিজস্ব প্রতিবেদক॥

স্কুলের পাশের দিঘি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ বন্ধ করে দেয়ার পর রহস্যজনক কারনে ফের বালু উত্তোলণ শুরু করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া গ্রামের।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দিঘি থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনের জন্য অবৈধ ড্রেজার বসিয়েছিলেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন সরদার।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পর শনিবার দুপুরে গ্রাম পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেয়া হয়। ওইদিন বন্ধ রাখলেও রবিবার সকাল থেকে অবৈধ ভাবে দিঘি থেকে বালু উত্তোলণ শুরু করা হয়েছে। এতে হুমকির মুখে পরেছে বিদ্যালয়ের ভবন সহ আশপাশের স্থাপনা। অপরদিকে উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামে কৃষি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলণ করে আসছে স্থানীয় ইউপি সদস্যে খোকন হাওলাদারের ছেলে সাহাব হাওলাদার।

এনিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও বন্ধ করা যাচ্ছেনা বালু উত্তোলন। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon