আজ বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
ফেসবুকে মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

ফেসবুকে মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

 

ফেসবুকে মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, দুই ছাত্রলীগ কর্মী আটক

পল্লী জনপদ ডেস্ক ॥

ধর্মীয় অপপ্রচারের অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন- জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

আটক দুজন ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান বলেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও তা পোস্ট করা হয়। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জের ধরে সৈকত মৃধার বাড়ির এলাকায় জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ১২ জন শিবির কর্মী যায়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সব শিবির কর্মীকে হেফাজতে নেয় পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত ওই সব শিবির কর্মী থানা পুলিশের হেফাজতে ছিল বলে জানা গেছে।

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, নৈলতলা গ্রামে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু রাতে কিছু শিবির কর্মী সেখানে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon