আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর : সিইসি

অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর : সিইসি

অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর : সিইসি

পল্লী জনপদ ডেস্ক ॥

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে।

মঙ্গলবার () দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান।

বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দুই পুরাকীর্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon