আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার জামিন নামঞ্জুর

পল্লী জনপদ ডেস্ক ॥

২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তিনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী অনিয়মের মামলায় বুধবার (০২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেছিলেন।

এর আগে মঙ্গলবার (০১ জুলাই) কে এম নুরুল হুদা আদালতে জবানবন্দি দেন। তার বক্তব্য রেকর্ড করেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

গত ২২ জুন সন্ধ্যায় উচ্ছৃঙ্খল জনতার (মব) হেনস্তার শিকার হন তিনি। পরে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান, যেখানে ২৪ জনের নাম উল্লেখ করা হয়।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon