আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পল্লী জনপদ ডেস্ক ॥

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার (১১ জুলাই) থেকে কার্যকর হয়েছে, সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন।। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় তাকে এই ছুটিতে পাঠানোর কারণ বলা হচ্ছে।

২০২৪ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে। অভিযোগের মধ্যে রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দেওয়া, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার মিথ্যা দাবি, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এছাড়া শুচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) অনিয়মিতভাবে গ্রহণের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ বাংলাদেশ দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় পড়ে।

পুতুল ২০২৪ সালের জানুয়ারি থেকে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকেই বিতর্ক ছিল, যেখানে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়েছে। দুর্নীতি মামলার পর থেকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারেননি, কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক ইমেইলে কর্মীদের জানিয়েছেন, সায়মা ওয়াজেদ পুতুলের অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে সিয়ারো দপ্তরে যোগ দেবেন। তথ্যসূত্র : হেলথ পলিসি ওয়াচ

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon