আজ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ‘ফ্যাসিস্ট’, ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র ইতিকাফ’র গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের

 

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের

পল্লী জনপদ ডেস্ক ॥

রবিবার (০১ ফেব্রুয়াির) সকাল ১০টায় বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ আসনের এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

মুফতী ফয়জুল করীম বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আজকের সভায় এসেছেন, তারা মূলত একতরফা আলোচনা করেছেন। দুঃখজনক হলেও সত্য—প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো কথা শোনা হয়নি, তাদের উদ্বেগ বা মতামত নেয়ার আন্তরিক চেষ্টা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চায়, তাহলে সব প্রার্থীর বক্তব্য শোনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেয়া অত্যন্ত জরুরি। তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।এসব বিষয় তাদের অবস্থান শক্তিশালী করতে হবে।

মুফতী ফয়জুল করীম আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের সাথে আলাপ শেষ করে তিনি হোটেল গ্রান্ডপার্ক এর সম্মুখ এলাকার কিছু অংশে গণসংযোগ করে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon