আজ বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই

লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই

লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই

পল্লী জনপদ ডেস্ক ॥
এটি হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ আত্মশুদ্ধির মারকাজ। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আগামীকাল বুধবার পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ ঐতিহাসিক চরমোনাই মাহফিল।
১৯২৪ সালে কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ইছাহাক রহমতুল্লাহি আলাইহি এর হাত ধরে শুরু হওয়া এই মাহফিলটি এবছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। ৩ দিনব্যাপী এই আধ্যাত্মিক মিলনমেলাকে কেন্দ্র করে এরই মধ্যে চূড়ান্তভাবে প্রস্তুত করা হচ্ছে বিশাল ছয়টি মাঠ। প্রতি বছরই নৌ ও সড়ক পথে দেশের প্রান্তিক জনপদ থেকে আসা লাখো লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয় চরমোনাইর এই শান্ত জনপদ।
জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় এবারও নিয়োজিত থাকছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। পাশাপাশি নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় ১০০ শয্যার হাসপাতাল ও নৌ অ্যাম্বুলেন্স এর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল বুধবার পহেলা এপ্রিল জোহরের নামাজের পর বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ফাল্গুনের এই মাহফিল।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে লাখো মানুষের এই সফর।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon