আজ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
বাঁধা কেটে গেল জি এম কাদের’র

বাঁধা কেটে গেল জি এম কাদের’র

বাঁধা কেটে গেল জি এম কাদের'র

 

বাঁধা কেটে গেল জি এম কাদের’র

পল্লী জনপদ ডেস্ক ॥

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের দেয়া আদেশ, স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

জি এম কাদেরের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত জি এম কাদেরের আপিল খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরূদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। রবিবার (০৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট শুনানি গ্রহণ করে অধস্তন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে ওই নিষেধাজ্ঞার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

জাতীয় পার্ট্রি নেতা জিয়াউল হক মৃধা গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণা চাওয়া হয়। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জিয়াউল হক মৃধাকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জিয়াউল হক মৃধার মামলায় গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল আবেদন করেন জি এম কাদের।

আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১৯ জানুয়ারি সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরূদ্ধে রিভিশন আবেদন করেন। রবিবার শুনানি নিয়ে আদেশ দেয় হাইকোর্ট।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon