আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
আওয়ামী লীগ ‘ফ্যাসিস্ট’, ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র ইতিকাফ’র গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত ইরানের আপোসহীন প্রতিরোধের রূপকার আয়াতুল্লাহ আলী খামেনি পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝালকাঠিতে সমাজসেবক রিয়াজ মুন্সীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যােগ ৩৫ বছর পর বাংলাদেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর
অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

 

অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥

অপহরণের ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ। তবে অপহরনকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পয়সা বন্দর এলাকা থেকে পুলিশ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় অপহরনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী অফিসার এসআই মো. শফিউদ্দিন বলেন, উপজেলার মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত বেপারী পার্শ্ববর্তী আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে গত ২৮ জানুয়ারি সকালে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় অপহৃতা কলেজ ছাত্রীর বাবা আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon