আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

 

গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥

প্রকাশিত সংবাদের জেরধরে জেলার গৌরনদী উপজেলার কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ্ব মো. জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহসাধারণ সম্পাদক জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে সিনিয়র সাংবাদিক মো. আসাদুজ্জামান রিপন ও সাংবাদিক কাজী রনিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon