আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
অবশেষে রাজ-পরীর সংসার ‘চির দিনের’ চির

অবশেষে রাজ-পরীর সংসার ‘চির দিনের’ চির

অবশেষে রাজ-পরীর সংসার চির দিনেরচির

পল্লী জনপদ ডেস্ক॥

দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। সেই তালিকায় বরাবরই আলোচিত পরীমণি। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউড তারকা পরীমণি। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে।

ইতিপূর্বে রাজ-পরী দম্পতির বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশ কিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। চলতি বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরীমনির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এর পর থেকে তারা আলাদা থাকছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর দিন ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

এর আগে একাধিকবার রাজ-পরীর ডিভোর্সের গুঞ্জন শুনা গেলেও এবার ডিভোর্সের কপি গণমাধ্যমকে পাঠিয়েছেন খোদ পরীমণি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon