আজ শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
আজো বাবার আদর পায়নি শিশু সামিয়া

আজো বাবার আদর পায়নি শিশু সামিয়া

 

আজো বাবার আদর পায়নি শিশু সামিয়া

নিজস্ব প্রতিবেদক॥

গর্ভে থাকাকালীন যৌতুকের দাবীতে মাকে মারধর করে তাড়িয়ে দেয় বাবা। যেকারণে জন্মের দেড়মাস পার হলেও একটিবারের জন্যও জন্মদাতা বাবার আদর পায়নি শিশু কন্যা ইসরাত জাহান সামিয়া। এমনকি শিশু সামিয়াকে দেখতেও আসেনি বাবা নজরুল ইসলাম ফরাজী।

জানা গেছে, পেশায় বালু ব্যবসায়ী নজরুল জেলার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া গ্রামের আকবর আলী ফরাজীর ছেলে। মা মনি আক্তারের সাথে একই উপজেলার গোবিন্দপুরের নানা শফিউল আজমের বাড়িতে বাস করছে শিশু সামিয়া। বুধবার সকালে শিশু সামিয়ার মামা ইকবাল হোসেন জানান, সামাজিকভাবে দুই বছর পূর্বে নজরুলের সাথে তার বোন মনি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল দেওয়া হয়। সম্প্রতি নজরুল বিদেশ যাওয়ার জন্য তার বোনের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবী করে। এনিয়ে তাদের দাম্পত্য কলহের কারণে সামিয়ার জন্মের পূর্বে মনিকে অমানুষিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়।

ইকবাল হোসেন আরো বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। উপায়োন্তুর না পেয়ে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করা হয়। আদালত বিষয়টি সমাধানের নির্দেশ দিলেও নজরুল আদালতের নির্দেশ উপেক্ষা করে কোন সমাধান করেনি। এমনকি মনিকে সে ফিরিয়ে নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon