আজ শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পল্লী জনপদ ডেস্ক ॥

আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। ইংল্যান্ডের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের ভীষণ বাজে ফুটবলের পর, অ্যান্থনি গর্ডনের গোলে বদলে যায় ম্যাচের গতিপথ। পিছিয়ে পড়ে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। অনেক প্রচেষ্টা বিফলে যাওয়ার পর, দর্শনীয় গোলে দলকে পথে ফেরান এন্সো ফের্নান্দেস। এরপর, লিওনেল মেসির মাপা ক্রসে বলকে ঠিকানায় পাঠালেন লাউতারো মার্তিনেস। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল আর্জেন্টিনা, ফাইনালে পৌঁছে গেল লিওনেল স্কালোনির দল।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন এন্সো ফের্নান্দেস। আর শেষ সময়ে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস।

প্রথমে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সমতাসূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে আরেকটি স্মরণীয় জয় এনে দেন লাউতারো মার্তিনেজ। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি।

রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।

 

 

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon