আজ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
কলা গাছের আঁশ থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

কলা গাছের আঁশ থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

 

কলা গাছের আঁশ থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

পল্লী জনপদ ডেস্ক॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলা গাছের তন্তু (আঁশ) থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্প গ্রহণ করেছেন। বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তাঁর কাছে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু (আঁশ) থেকে এই মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।

এছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon