আজ সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

 

গ্রামপুলিশের ওপর তালাকপ্রাপ্ত পুত্রবধূর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় গ্রাম পুলিশের পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক শ্বশুরকে জুতোপেটা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা এবং অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাজিরহাট বাজারে মোঃ নজরুল ইসলাম চৌকিদার (৫৮) তার পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা হয়। তখন নাতনী মোসাঃ নাবিলা আক্তার (৩) দাদা নজরুলকে দেখামাত্র তার কাছে ছুটে আসে। এ সময় দাদা নাতনীকে দু’টি চিপস কিনে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে তার পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী মোসাঃ ডলিয়া বেগম (২৫) এবং তার সাথে থাকা মোসাঃ নাসরিন বেগম (২০), মোঃ শাহাদাত মৃধা (২৭), মোঃ মনসুর মৃধা (২২), মোঃ হারুন মৃধা (৪৫), মোসাঃ মমতাজ বেগম (৪২) নজরুলকে জুতোপেটাসহ এলোপাথারি কিল, ঘুষি, চর এবং বুকের উপর লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ সময় নজরুলের ডাক-চিৎকারে আশপাশে থাকা স্থানীয় শুকু সরকার (২৫), তপন ডাক্তার (৬০), মোঃ বাবুল খান ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। জানা গেছে, ঘটনাস্থলে বসেই প্রকাশ্যে দিবালোকে নজরুলকে খুন জখমের হুমকি দেয় তারা। এ ব্যাপারে কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বর্তমানে গ্রাম পুলিশ নজরুল ভয়-ভীতির মধ্যে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon