আজ মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ
ঝালকাঠিতে পার্কে ঘুরতে গিয়ে স্ত্রীকে খুন, ছাত্রলীগ নেতার থানায় আত্মসমর্পণ

ঝালকাঠিতে পার্কে ঘুরতে গিয়ে স্ত্রীকে খুন, ছাত্রলীগ নেতার থানায় আত্মসমর্পণ

 

ঝালকাঠিতে পার্কে ঘুরতে গিয়ে স্ত্রীকে খুন, ছাত্রলীগ নেতার থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক ॥

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু স্ত্রীকে পার্কে ঘুরতে নিয়ে খুন করেছেন। সোমবার বেলা ১১টার দিকে এই নৃশংস ঘটনায় অনুতপ্ত ছাত্রলীগ নেতা নিজেই দুপুর ১২টার দিকে পুলিশের কাছে ধরা দিয়েছেন। পুলিশ তার স্ত্রীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতা আলী ইমাম স্ত্রীকে ঝালকাঠি শহরের ইকোপার্কে ঘুরতে নিয়ে যায়। সেখানে তিনি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী প্রাণ হারান।

এই নৃশংসার বিষয়টি ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন এবং পরবর্তীতে অনুতপ্ত হয়ে থানায় গিয়ে হাজির হয়ে স্ত্রীকে খুনের দায় স্বীকার করে নিজেকে গ্রেপ্তারের আর্জি ধরেন।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তবে কি কারণে ছাত্রলীগ নেতা স্ত্রীকে হত্যার পথ বেঁচে নিলেন সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি। পরবর্তীতে ঘটনার রহস্য সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে বলে জানান।

তবে স্থানীয় অনেকের ধারণা, পরকীয়া প্রেম ঘটিত কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। যা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বেড়িয়ে আসবে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon