আজ সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
না ফেরার দেশে চলে গেলেন কাউন্সিলর দুলাল মৃধা

না ফেরার দেশে চলে গেলেন কাউন্সিলর দুলাল মৃধা

না ফেরার দেশে চলে গেলেন কাউন্সিলর দুলাল মৃধা

পল্লী জনপদ ডেস্ক॥

আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি কর্পােরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল মৃধা না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ রবিবার (১০ সেপ্টেম্বর, ২০২৩) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি মা, স্ত্রী, ১ মেয়ে, ৩ ভাই, ৩ বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা সিএন্ডবি রোডস্থ নিজ কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বরিশাল মারকাজ জামে মসজিদ গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

গতবছর তার ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ঢাকা এবং ভারতের হাসপাতালে তাকে ২৮টি ক্যামো থেরাপি দেওয়া হয়।

উল্লেখ্য, তিনি বরিশাল মহানগর কলেজ ও পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম‌্যানেজিং কমিটির সভাপতি, টিটিসি এবং টিটিসি লেন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon