আজ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

 

নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক॥

রহস্যজনকভাবে নিখোঁজের তিনদিন পর সালাউদ্দিন প্যাদা (৩৫) নামের এক যুবকের লাশ নদীতে ভেসে উঠেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করেছে। নিহত সালাউদ্দিন বরিশালের গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার মৃত জব্বার প্যাদার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে মোবাইল ফোনে কোন এক ব্যক্তির সাথে সালাউদ্দিনের তুমুল বাগ্বিতন্ডা হয়। এরপর ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি সালাউদ্দিন। এনিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো। নিহতের পরিবারের সদস্যদের দাবী সালাউদ্দিনকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করেছেন স্বজনরা।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, শনিবার জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিদের ধাওয়ায় বাড়ির পাশ্ববর্তী পালরদী নদীতে ঝাঁপিয়ে পরেছিলো সালাউদ্দিন। পরবর্তীতে নদীতে ট্রলার নিয়ে বিভিন্ন স্থানে খুজেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে আড়িয়াল নদীতে সালাউদ্দিনের লাশ ভেসে উঠে। তবে ধাওয়াকারীদের সঠিক ভাবে সনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, তার চাচাতো ভাই সালাউদ্দিন মাদক সেবনের সাথে জড়িয়ে পরেছিলো। ঘটনার একদিন আগেও পিঙ্গলাকাঠী এলাকায় বসে মাদক থাকার সন্দেহে তার দেহ তল্লাশী করেছিলো থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় চা দোকানী রুবেল হোসেন জানান, রাতে নদীতে লোক ঝাপিয়ে পড়ার শব্দ পেয়ে আলো জ্বালিয়ে দেই। এসময় প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমাকে আলো নিবিয়ে দিতে বলা হয়। পরে ভয়ে আমি আলো নিবিয়ে দেই।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়াও এবিষয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon