আজ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক ॥

কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে দ্বিতীয় দিনের মত বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ বরিশালের উদ্যোগে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৩ দিনের কর্মসূচি পালন করে আসছে বরিশাল টিটিসি’র কর্মচারিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, রতন চন্দ্র হালদার, মনিরুজ্জামান, জাকির হোসেন ও ফজলুর রহমানসহ অন্যান্য কর্মচারিবৃন্দ।

মোঃ শফিকুল ইসলাম কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। তিনি আরো বলেন, তিনদিনের কর্মসূচির আজকে দ্বিতীয় দিন আমরা পালন করছি। আপনারা আগামীকাল সকাল ৯টায় পুনরায় এখানে উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon