আজ বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১০ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

নগরীর পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আয়ানের বাবা সালাউদ্দিন সেনাকল্যাণ সংস্থায় চাকরি করেন। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন।

সে সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর কোয়ার্টারের পুকুর থেকে শিশু আয়ানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকেরা শিশু আয়ানকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon