আজ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
রক্তস্নাত ঐতিহাসিক ‌‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ আজ বরিশালসহ রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা স্পেনের ঘরে ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান
বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ

বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ

 

বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট! ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ

পল্লী জনপদ ডেস্ক ॥

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাওলানা আবু সায়ীদ এর বাড়িতে এক অভিনব দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে সকলকে চেতনা নাশক স্প্রে করে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট করে দুবৃত্তরা। এরপর গুরুতর অসুস্থ চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। মোবাইল স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অনেক মালামাল নিয়ে গেছে দুবৃত্তরা।

এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে গেলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বাকেরগঞ্জের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমাদের সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই অত্যাচার জুলুম নির্মুল করতে হলে ইসলামি সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাছাড়া আইনি ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তার সাথে বাকেরগন্জ উপজেলা জামায়াতের মাজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, ওলামা বিভাগ টিম সদস্য মাওলানা ইদ্রিশ আলম, মাওলানা রুহুল আমিন, মাস্টার রুহুল আমিন, শহিদুল ইসলাম নয়ন, জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আনোয়ার হাওলাদার, মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুক্তেভোগী মাওলানা আবু সাইদ এর ছেলে জাকারিয়া মাহমুদ বলেন, ৯ জুলাই গভীর রাতে ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙ্গে দুবৃত্তরা ওঠে। এরপর ঘরের সকলকে স্প্রে করে অজ্ঞান করে। স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকাসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রাথমিক ভাবে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছি। পরবতির্তে মামলার প্রস্তুতি রয়েছে। এই বিপদের মুহুর্তে জামায়াত নেতারা আমাদের বাড়িতে এসে আশ্বস্ত করায় আমরা মনোবল ফিরে পাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon