আজ সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

Logo
শিরোনামঃ
লাখো মানুষের গন্তব্য এখন চরমোনাই আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন বিএমএসএফ নেত্রী সাবরিনা আক্তার জিয়া ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ : ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস দৌলতদিয়ায় বাস ডুবি : ২৪ জনের মরদেহ উদ্ধার, অনেকেই নিখোঁজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ বাউফলে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

গ্রেফতার

পল্লী জনপদ ডেস্ক ॥

বরিশাল- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।

সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক যিনি অবসরের পর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন ২০০৪ সালে। দলের হয়ে নৌকা প্রতীকে প্রথম সংসদ নির্বাচন করেন ২০০৮ সালে। নবম জাতীয় সংসদের সেই নির্বাচনে তিনি হেরে যান। তবে তিনি প্রথম সংসদে আসেন ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে। পরের দফায় ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিসম্পদ প্রতিমন্ত্রী করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon